ট্রাম্পের বিজয় দাবি শুধুই কল্পনা: ইরানের নিরাপত্তা প্রধান
- আপডেট সময় : ১০:১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোর তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে বিজয় দাবি করছেন, তাকে রেজাই কেবলই ‘কল্পনার জগত’ হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, নিজের কল্পনায় প্রতিদিন জেতা সম্ভব, তবে বাস্তব পরিস্থিতি নির্ধারিত হয় ইরানের জনগণ, তাদের সামরিক বাহিনী এবং ক্ষেপণাস্ত্র শক্তির মাধ্যমে। ট্রাম্পের ইরানবিষয়ক ধারাবাহিক বিজয় দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এসব বক্তব্য এখন তার নিজের কল্পনাকেও ছাড়িয়ে গেছে।
এর আগে ট্রাম্প চুক্তিতে রাজি না হলে ইরানকে অস্তিত্বহীন করে দেওয়ার হুমকি দিয়েছেন। সেই প্রেক্ষাপটেই এই মন্তব্য করলেন ইরানের নিরাপত্তা প্রধান।





























