ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-এর ঝড়, সাত দিনে আয় ৩৮৩ কোটি রুপি যমুনা গ্রুপে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চালক গ্রেপ্তার অসুস্থ মায়ের আকুতি, ছেলের কাছে স্থান মেলেনি মুন্নি খাতুনের ভালো মানুষ হয়ে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সফলতা তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপ জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিষেধাজ্ঞায় পর্তুগাল তারকা রোনালদো চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের প্রথম সাইকেল ট্র্যাক দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, ইউটিউবার ধ্রুব রাঠি আটক নোবেল জয়ী নাভি পিল্লাইকে নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনা

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলা, নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লীগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহকারী তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র মসজিদ মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

মুসলিম ওয়ার্ল্ড লীগ এক বিবৃতিতে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হুতিদের ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এই সর্বশেষ হামলাটি চালানো হয়েছে। ইসলামের অন্যতম পবিত্র স্থানের সেবা প্রদানকারী একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা বিশ্বজুড়ে মুসলিমদের জন্য অত্যন্ত বিপজ্জনক উসকানি বলে সংস্থাটি উল্লেখ করেছে।

মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ইসা বেসামরিক অবকাঠামো ও ধর্মীয় পবিত্র স্থাপনায় এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড ইসলামী মূল্যবোধ এবং মৌলিক মানবিক নীতির চরম লঙ্ঘন।

সংস্থাটি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে, বেসামরিক মানুষ ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি সরকারের নেয়া যেকোনো পদক্ষেপের প্রতি তারা সমর্থন জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলা, নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লীগ

আপডেট সময় : ০৯:৫০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬