ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফরে মাসুদের প্রতিনিধিদলের নিরাপত্তায় মার্কিন সিক্রেট সার্ভিস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিরল সফরে যাচ্ছেন ইরানের একটি প্রতিনিধিদল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

যুদ্ধকালীন এই স্পর্শকাতর সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার সরাসরি দায়িত্ব পালন করবে মার্কিন সিক্রেট সার্ভিস। এছাড়া প্রতিনিধিদলের অন্যান্য কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বে থাকবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। তাদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ে কাজ করবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা বিভাগ এবং হাইওয়ে পেট্রল দল।

নিরাপত্তার পাশাপাশি ইরানি প্রতিনিধিদের কার্যক্রমের ওপর কঠোর বিধিনিষেধও আরোপ করা হয়েছে। তাদের কার্যক্রম শুধুমাত্র জাতিসংঘকেন্দ্রিক কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। জাতিসংঘ সদরদপ্তর এলাকা, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাতিসংঘে অবস্থিত ইরানের মিশন ভবনের বাইরে যেতে হলে তাদেরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছ থেকে আগেই লিখিত অনুমতি নিতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে প্রবেশ কিংবা বিলাসী কেনাকাটার ওপরও তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘ সফরে মাসুদের প্রতিনিধিদলের নিরাপত্তায় মার্কিন সিক্রেট সার্ভিস

আপডেট সময় : ১১:২৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬