ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট রক্ষা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৫

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ চলাকালীন টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ডের একটি এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এই ঘটনা ঘটে। তবে বিমানটি আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল বলে জানান। মিশিগান স্টেট পুলিশ পাইলটের শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছে।

সামরিক সূত্র জানিয়েছে, মিশিগানের আলপেনায় অবস্থিত এয়ার ন্যাশনাল গার্ডের কমব্যাট রেডিনেস ট্রেনিং সেন্টার থেকে যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে আকাশে উড়েছিল। উড্ডয়নের কিছু সময় পরই এটি দুর্ঘটনার মুখে পড়ে।

দুর্ঘটনাস্থলটি একটি আবাসিক এলাকার কাছাকাছি হলেও সৌভাগ্যবশত কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাস্থলের চারপাশের এক মাইল এলাকার মধ্যে থাকা সমস্ত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান খালি করার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাত ৯টা ৪৪ মিনিটে এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট রক্ষা

আপডেট সময় : ১০:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬