ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যাকিং ও প্রতারণা থেকে বাঁচতে অনলাইনে মেনে চলুন ৬ নিয়ম তরুণরাই বাংলাদেশ: আগামীর নেতৃত্ব দেবে এই প্রজন্ম ভারতে ফুটবল সংস্কৃতি নেই, বিস্ফোরক মন্তব্য ব্রাজিল কোচ আনচেলত্তির বিয়েতে বিপুল খরচ না করে দান করুন: শ্রুতি হাসান হুতি হামলার পর সৌদি আরবের পাশে থাকার ঘোষণা মিসরের ৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ

২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২০২৭ সালে ব্রিকস সম্মেলনের সভাপতিত্ব করবে চীন। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত দুই দিনব্যাপী ব্রিকস নেতাদের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

ব্রিকসের সভাপতির দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জোটটির যথাযথ ভূমিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন শি। সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ব্রিকস বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি জাতিসংঘের বৈশ্বিক কর্তৃত্ব সমুন্নত রাখার আহ্বান জানান।

সম্মেলনের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে তিনি উল্লেখ করেন যে, চীন দিল্লি ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করে। শি বলেন, দুই দেশ একে অপরের শক্তি ও সক্ষমতা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন উন্নয়ন অর্জন করতে সক্ষম। ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে চীন ও ভারত যৌথভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এবারের নয়াদিল্লি সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ব্রিকস জোটের অন্য সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন

আপডেট সময় : ০৮:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬