ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন ৮ হাজার লবণচাষি মাঠে নামার অপেক্ষায়, শঙ্কায় ন্যায্যমূল্য ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। রোববার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে বলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে।

আইআরজিসির ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জর্ডানের কিং হোসেন ও আল-আজরাক ঘাঁটিতে এই আঘাত হানা হয়েছে। বাহিনীটি এই অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে অভিহিত করেছে। হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েন করার স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে আইআরজিসি। তারা জানিয়েছে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে রোববার হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে রকেটের মাধ্যমে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় মার্কিন বাহিনী দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার লক্ষ্য করে ওই হামলা চালায়। এক মাসেরও বেশি সময় পর ইরানি ভূখণ্ডে এটিই ছিল প্রথম মার্কিন হামলা।

এই হামলায় সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করার প্রচেষ্টায় শত্রুরা যে হতাশা থেকে এসব করছে, তা আগ্রাসন ও অপরাধ চালিয়ে সমাধান হবে না। প্রতিটি হামলার বিপরীতে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। লারাক দ্বীপটি বিশ্বজুড়ে নৌ-পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালির কাছে অবস্থিত হওয়ায় এটি আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রে রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আপডেট সময় : ০৫:৪২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬