ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক গণিত শিক্ষায় এআই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে ডাচ গবেষকদের গবেষণা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুশাসন ও স্বচ্ছতার ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী কলাপাড়ায় বাবার পাশে ঘুমানো ১০ মাস বয়সি শিশু নিখোঁজ উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচল দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি নির্যাতনের ভয়াবহ অভিযোগ সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি জামায়াতের সিরাজগঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় গ্রেফতার ৩ মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ আট প্রার্থী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অব্যাহত বৈশ্বিক অস্থিতিশীলতা, চলমান যুদ্ধ এবং ভয়াবহ বাজেট সংকটের মুখে থাকা জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার লড়াই শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার দৌড়ে বর্তমানে পাঁচ নারীসহ মোট আটজন প্রার্থী রয়েছেন। তবে বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে এই বিষয়ে বিভাজন থাকায় কে এগিয়ে আছেন, তা নিশ্চিত করে বলা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রার্থীদের সমর্থন যাচাইয়ের জন্য প্রথম অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ প্রার্থীদের মধ্য থেকে একজনকে বাছাই করবে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য সাধারণ পরিষদের কাছে পাঠাবে। এক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো সাধারণ সংখ্যাগরিষ্ঠের নয়টি ভোটের পাশাপাশি নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার ভেটো এড়িয়ে যাওয়া।

প্রার্থীদের মধ্যে রয়েছেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, যিনি আঙ্কটাডের প্রধান ও কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট। ৭০ বছর বয়সী এই প্রার্থী ইউক্রেন যুদ্ধের পর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তিতে মধ্যস্থতা করে প্রশংসা কুড়িয়েছেন। চিলির সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক প্রধান মিশেল বাচেলেত (৭৪) রয়েছেন এই তালিকায়। উইঘুর নির্যাতন নিয়ে প্রতিবেদন দেওয়ায় চীনের সঙ্গে দূরত্ব তৈরি হলেও মেক্সিকো ও ব্রাজিল তাকে সমর্থন দিচ্ছে।

ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এসপিনোসা (৬১), যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সাবেক সভাপতি, সংস্থাটির সংস্কার ও সংঘাত এড়াতে আগাম সতর্কতা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি (৬৫), গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বির্কেট (৫২), এবং কাতারের সঙ্গে ভালো প্রভাব থাকা ইকুয়েডরের কূটনীতিক ইভোনে এ-বাকি (৭৫) দৌড়ে রয়েছেন।

তালিকায় থাকা একমাত্র ল্যাটিন আমেরিকার বাইরের প্রার্থী সেনেগালের সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সাল (৬৪), যিনি আফ্রিকান ইউনিয়ন ও নিজ দেশের সমর্থন পেলেও নিজ দেশে সহিংস বিক্ষোভ দমনের অভিযোগের মুখোমুখি। এছাড়া উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কফি আনানের অধীনে কাজ করা ওলার ওতুন্নু (৭৫) এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ আট প্রার্থী

আপডেট সময় : ১২:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬