ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ

মধ্যপ্রাচ্য সংকটে জাপানের শেয়ার বাজারে বড় দরপতন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে জাপানের শেয়ার বাজারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই স্টক অ্যাভারেজ (নিক্কেই ২২৫) এক মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে।

শুক্রবার দুপুরের বিরতির সময় টোকিওর নিক্কেই সূচক দশমিক ৩ শতাংশ হ্রাস পায়। এই পতনের ফলে চলতি সপ্তাহে সূচকটির সামগ্রিক ক্ষতির পরিমাণ প্রায় ৪ শতাংশে দাঁড়িয়েছে। এটি ১৭ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর থেকে সূচকটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। একই সময়ে বৃহত্তর টপিক্স সূচকও দশমিক ১ শতাংশ কমেছে এবং সপ্তাহজুড়ে সূচকটির পতনের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

নোমুরা সিকিউরিটিজের কৌশলবিদ মাকি সাওয়াদা রয়টার্সকে জানান, মধ্যপ্রাচ্যের অনিশ্চিত পরিস্থিতির কারণে তেলের দাম এবং বন্ডের সুদহার—উভয়ই উচ্চ পর্যায়ে রয়েছে। এ কারণে সপ্তাহান্তের আগে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার দিকে ঝুঁকছেন।

তবে টোকিও স্টক এক্সচেঞ্জের ৩৩টি খাতের মধ্যে শিপিং খাত ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে। এই খাতের শেয়ারের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হওয়ার আশঙ্কায় পণ্য পরিবহনের ভাড়া বাড়তে পারে—এমন প্রত্যাশা থেকেই শিপিং কোম্পানিগুলোর শেয়ারের এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য সংকটে জাপানের শেয়ার বাজারে বড় দরপতন

আপডেট সময় : ১২:৫৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬