ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট চুরির পর এবার বিক্ষোভের স্থানও চুরি করছে মোদি সরকার চরফ্যাশনে সারের ডিলারশিপ বিতর্কে স্ট্যাম্পে লিখে দায়িত্ব হস্তান্তর যুবদল নেতার শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী, বাতিল ৮২ ফ্লাইট বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জামালপুরের বকশীগঞ্জে ঘরের চালের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কৃষি ও কৃষককে গুরুত্ব দিয়ে দেশ গড়ার আহ্বান কৃষিমন্ত্রীর ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি

ব্রাজিলে যাত্রীবাহী মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির পারানা রাজ্যের বিআর-৩৭৩ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু ও লরির চালকও রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, মিনিবাসটি ইমবিতুভা শহরের স্বাস্থ্য বিভাগের ছিল। এতে রোগী ও তাদের স্বজনেরা চিকিৎসার উদ্দেশ্যে প্রায় ৬০ কিলোমিটার দূরে পন্তা গ্রোসা শহরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মহাসড়কটি প্রায় সাত ঘণ্টা বন্ধ রাখা হয়। উদ্ধারকাজ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ এবং ফেডারেল মহাসড়ক পুলিশের সদস্যরা কাজ করেছেন। কর্তৃপক্ষ ইতোমধ্যে সংঘর্ষের সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে।

ব্রাজিলে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বিশ্বব্যাংকের এক গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় মুঠোফোনের ব্যবহার দেশটির সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহতদের একটি বড় অংশ মোটরসাইকেল আরোহী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলে যাত্রীবাহী মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩

আপডেট সময় : ০৮:১৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬