ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবরের ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মজনু মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার বিএনপিও আওয়ামী লীগের কায়দায় দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসের সিদ্ধান্তের সমালোচনা হোক, তবে অবমাননা নয় দেশে অরাজকতা বাড়িয়ে সরকার ব্যর্থ করার চক্রান্ত চলছে: রিজভী

ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান যেভাবে দ্রুত তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, তাতে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা বিস্মিত হয়েছেন। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের পর ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আক্রমণাত্মক সক্ষমতা প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে নতুন করে তৈরি করছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে ইরানের কাছে প্রায় এক হাজার ৩০০টি ক্ষেপণাস্ত্র ছিল। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে সেই সংখ্যা বেড়ে প্রায় দুই হাজার ৫০০-তে পৌঁছায়। মার্কিন গোয়েন্দারাও মে মাসে জানিয়েছিলেন যে, ইরান তাদের পূর্বাভাসের চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করা হয়েছে, চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান সরবরাহ অব্যাহত রেখেছে।

এদিকে, দীর্ঘপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহারে যুক্তরাষ্ট্রের মজুতও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানা গেছে। ফলে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান হলে যুক্তরাষ্ট্রকে ঝুঁকিপূর্ণ বিমান হামলার ওপর বেশি নির্ভর করতে হতে পারে।

তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, যুদ্ধের সময় ইরানের সামরিক সক্ষমতার বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। তারা ইরানের এই পুনর্গঠন প্রচেষ্টা নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের মূল্যায়ন ও প্রস্তুতি হালনাগাদ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল

আপডেট সময় : ০৩:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬