ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার জলপথে আসাম থেকে ঢাকায় আসছে ১ হাজার ৮০ টন মিথানল আরএফএল গ্রুপে ট্রেইনি জোনাল ম্যানেজার পদে ১০০ জনের নিয়োগ মধ্যরাতে ঢাকার ৬ ছাপাখানায় শিক্ষামন্ত্রীর ঝটিকা পরিদর্শন শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন এক রাতেই সব হারিয়েছেন রবার্তো কার্লোস, জানালেন ভুল থেকে শেখার গল্প পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে পুতিনের কড়াকড়ি সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির নতুন ওটিটি নাটক ‘চেক আউট’-এ শিমুল-লামিমা জুটি কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর

পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী তেহরান। বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই আগ্রহের কথা ব্যক্ত করেন। এসময় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তেহরানের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে মেজর জেনারেল রেজায়ি ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে দুই দেশকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। এই প্রক্রিয়ায় ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিসর ও ইন্দোনেশিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক বহুগুণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এই ইরানি কর্মকর্তা।

জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরান-পাকিস্তান সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তিনি দুই দেশের নেতৃত্বের দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে নিরাপত্তা, শান্তি ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১২: ১১আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২: ১২

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী ইরান

আপডেট সময় : ১২:১৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬