
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী তেহরান। বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই আগ্রহের কথা ব্যক্ত করেন। এসময় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তেহরানের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে মেজর জেনারেল রেজায়ি ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে দুই দেশকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। এই প্রক্রিয়ায় ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিসর ও ইন্দোনেশিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও রাজনৈতিক সম্পর্ক বহুগুণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এই ইরানি কর্মকর্তা।
জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরান-পাকিস্তান সম্পর্ক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তিনি দুই দেশের নেতৃত্বের দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে নিরাপত্তা, শান্তি ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১২: ১১আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২: ১২
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২