ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ শাহজালাল ইসলামী ব্যাংকের ৪১৩তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রভাব ব্যক্তিগত জীবনে পড়েছিল এমি রসমের কোহলির মাইলফলক ও গিলের সেঞ্চুরি: ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের জয়

মধ্যপ্রাচ্য ত্যাগের পরামর্শ যুক্তরাষ্ট্রের, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে—এমন আশঙ্কায় ট্রাম্প প্রশাসন সেখানকার মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে। শনিবার জর্ডান, ইরাক ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল থেকে পৃথকভাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও বাড়তি নজরদারি বজায় রাখতে হবে। এই মুহূর্তে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল কিংবা ভ্রমণে নানা ধরনের বিঘ্ন ঘটার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসগুলোর সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল হিসেবে বর্ণনা করেছে মার্কিন কর্তৃপক্ষ। বিশেষ করে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস সেখানকার নাগরিকদের সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে এবং জর্ডান সরকারের নির্দেশনা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে।

এই সতর্কতা এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওয়াশিংটন চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্য ত্যাগের পরামর্শ যুক্তরাষ্ট্রের, নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ০৯:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬