ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাসদের প্রতিনিধি সভা: পুলিশ বলছে আবেদন সম্পর্কে কিছুই জানা নেই দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত কল্কি-২: দীপিকার চরিত্রে নতুন কাউকে নেওয়া হচ্ছে না যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীরামপুরের জনসভা থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মমতার কড়া হুঙ্কার ক্যানসার চিকিৎসায় পাঁচটি নতুন বায়োলজিকস আনবে এসকেএফ অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় চেকপোস্টে আত্মঘাতী হামলায় ১১ নিহত ২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে আমার শেষ আসর: বিরাট কোহলি

প্রশ্নফাঁসকারীদের কাউকে ছাড় নয়: কঠোর হুঁশিয়ারি নরেন্দ্র মোদির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে সাম্প্রতিক সময়ে আলোড়ন সৃষ্টিকারী প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষাকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার ফাস্ট-ট্র্যাক বিচার ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় লেখেন, আমাদের যুব সমাজের কল্যাণ ও তাদের ভবিষ্যতের চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। প্রশ্নফাঁসের মতো জঘন্য অপরাধে যুক্ত ব্যক্তিদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক বিচার ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। যারা দেশের তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনষ্ট করার পাঁতারা করবে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না।

এর আগে গত মঙ্গলবার অনুষ্ঠিত এনডিএ জোটের বৈঠকেও প্রশ্নফাঁসের ঘটনাকে ‘ঘোর পাপ’ বলে আখ্যা দেন তিনি। উল্লেখ্য, প্রশ্নফাঁস ইস্যুতে রাজধানী নয়াদিল্লি জুড়ে শিক্ষার্থীদের উত্তাল আন্দোলন, বিরোধী দলগুলোর টানা প্রতিবাদ এবং লোকসভায় তীব্র রাজনৈতিক অচলাবস্থার মাঝেই প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থান সামনে এল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রশ্নফাঁসকারীদের কাউকে ছাড় নয়: কঠোর হুঁশিয়ারি নরেন্দ্র মোদির

আপডেট সময় : ১১:০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬