মার্কিন হামলায় সহায়তাকারীদেরও কঠোর বার্তা দিল ইরান

- আপডেট সময় : ০৭:৪৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ইরানের ভূখণ্ড কিংবা দেশটির জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে পরিচালিত যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে কঠিন ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে তার এই অবস্থানের কথা জানানো হয়।
আরাগাচি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর পরিচালিত যে কোনো হামলায় যারা সরাসরি অংশ নেবে কিংবা যে কোনো উপায়ে সহায়তা প্রদান করবে, তেহরান সেই পক্ষগুলোকেও সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে নিজের কঠোর অবস্থান পরিষ্কার করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে ইরান যদি কোনো জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য কোনো মাধ্যমে হামলা চালায়, তবে তার পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেবে।
বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

























