ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার ২০২৬ বিশ্বকাপে অনলাইনে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ এমপি আমির হামজার শেষ মুহূর্তে গোল করে ম্যানইউকে রুখে দিলো ১০ জনের টটেনহ্যাম রাঁচিতে ২৫০ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড জয়

দিল্লিতে নিরাপত্তা শঙ্কায় ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী দিল্লিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এই সিদ্ধান্তের ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

বন্ধ রাখা স্টেশনগুলোর তালিকায় রয়েছে— লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।

প্রাথমিক তথ্যানুযায়ী, নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে এবং বহিরাগত আন্দোলনকারীদের প্রবেশ নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সংসদ ঘেরাও কর্মসূচিকে ঘিরে দিল্লিতে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে কংগ্রেস, আম আদমি পার্টি (আপ) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন এবং কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতেও দিল্লির বিভিন্ন সীমান্ত এলাকায় বিক্ষোভ চলছে।

দিল্লি প্রশাসন জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানগুলোতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্তমান পরিস্থিতিতে বন্ধ স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়া পুরোপুরি স্থগিত রয়েছে। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং ট্রেনগুলো বন্ধ স্টেশনগুলোতে থামছে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে স্টেশনগুলো খুলে দেওয়া হবে। যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং যাত্রার আগে মেট্রো পরিষেবার সর্বশেষ তথ্য যাচাই করতে বলা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে নিরাপত্তা শঙ্কায় ১৬টি মেট্রো স্টেশন বন্ধ

আপডেট সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬