ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

জেরুজালেমের উপকণ্ঠে এক দশকের ভয়াবহ দাবানল, ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা নেতানিয়াহুর

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

জেরুজালেমের উপকণ্ঠে এক দশকের ভয়াবহ দাবানল, ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা নেতানিয়াহুর

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

জেরুজালেমের আশপাশের এলাকায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। আগুনের ভয়াবহতা এতটাই যে শহরের দিকেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশজুড়ে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

বুধবার জেরুজালেমের নিকটবর্তী পাহাড়ি অঞ্চলে আগুনের ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টা চললেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ইসরায়েলের রেসকিউ সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল। এতে শতাধিক বেসামরিক নাগরিকের জীবন হুমকির মুখে পড়েছে।

এ পর্যন্ত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৩ জন হাসপাতালে ভর্তি। ভুক্তভোগীদের মধ্যে অন্তঃসত্ত্বা দুই নারী ও এক বছরের কম বয়সী দুই শিশুও রয়েছে। অধিকাংশই শ্বাসকষ্ট ও পুড়ে যাওয়ার জখম নিয়ে ভর্তি হয়েছেন। এমডিএ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

মোদিইন শহরের পাহাড়ি এলাকায় আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দা ইউভাল আহারোনি বলেন, “আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতাম। তবু প্রস্তুতির ঘাটতি ছিল। প্রয়োজনীয় পরিমাণ পানি ফেলা যায় এমন বড় বিমানের অভাব ছিল।”

প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, পশ্চিমা বাতাস দ্রুত আগুনকে শহরের ভেতরেও নিয়ে আসতে পারে। তাই আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্নিনির্বাপক সরঞ্জাম ও যানবাহন মোতায়েন করা হচ্ছে। তিনি বলেন, “আমরা শুধু স্থানীয় নয়, জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি। অগ্রাধিকার হচ্ছে—জেরুজালেমকে রক্ষা করা।”

এদিকে, পুলিশ জেরুজালেম-তেল আবিব মহাসড়ক বন্ধ করে দিয়েছে এবং রুটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাতেও ফের আগুন ছড়ানোয় নতুন করে কয়েক হাজার মানুষের বাসস্থান খালি করতে হয়েছে।

স্থানীয় শিক্ষার্থী ইয়োসেফ অ্যারন এএফপিকে বলেন, “অনেক পুলিশ ও ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়েছে যে তারা কিছুই করতে পারেনি।”

ফায়ার সার্ভিস প্রধান এয়াল কাসপি এক সংবাদ সম্মেলনে বলেন, “আবহাওয়ার কারণে বিমানগুলো আগুন নেভাতে ব্যর্থ হচ্ছে। এখন আমাদের প্রধান লক্ষ্য—জীবন রক্ষা।”

পুলিশ জানিয়েছে, ব্যাপক সংখ্যক সদস্য জেরুজালেম পাহাড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে এবং মানুষকে ওই অঞ্চল এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। এএফপি জানিয়েছে, লাট্রুন ও বেত শেমেশ অঞ্চলের বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সেনাবাহিনীর সদস্যরাও বিকেলে ঘটনাস্থলে পৌঁছান। আগুনের ভয়াবহতায় অনেক চালক গাড়ি ফেলে পালাতে বাধ্য হয়েছেন। ইতোমধ্যে জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কয়েকটি বসতি খালি করা হয়েছে।

এদিকে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির সন্দেহ প্রকাশ করে বলেছেন, দাবানল ইচ্ছাকৃতভাবে লাগানো হতে পারে। পুলিশ জানিয়েছে, পূর্ব জেরুজালেমের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে শহরের দক্ষিণে আগুন লাগানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

মাগেন ডেভিড আদোম জানিয়েছে, অ্যাম্বুলেন্সগুলো আগুনকবলিত এলাকার কাছে প্রস্তুত রয়েছে, যাতে আহতদের দ্রুত চিকিৎসা ও নিরাপদে সরিয়ে নেওয়া যায়।

ইসরায়েল ইতোমধ্যে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি বিমান শিগগিরই ইসরায়েলে এসে দাবানল মোকাবিলায় অংশ নেবে।

এই সংকটে গোটা দেশজুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। আগুন নেভাতে সময় লাগলেও মানবিক বিপর্যয় রুখতেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেরুজালেমের উপকণ্ঠে এক দশকের ভয়াবহ দাবানল, ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা নেতানিয়াহুর

আপডেট সময় : ০৪:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫