ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

মুগদা হাসপাতালে অনিয়ম বরদাশত নয়, কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম, অবহেলা ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী স্পষ্টভাবে বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সব ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে বলে মন্ত্রীর কাছে অভিযোগ আসে। এতে রোগীদের নিজেদের পকেট থেকে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে বলে জানানো হয়।

এ বিষয়ে মন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ বরাদ্দ দিচ্ছে এবং হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পূর্ণ সুযোগ রয়েছে। এরপরও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি জানান, রোগীদের কাগজপত্র পর্যালোচনা এবং তাদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন যে অনেককে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে তা বরদাশত করা হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে এলে তিনি নিজেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনের সময় রোগীরা মন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চিকিৎসাসেবা নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

মুগদা হাসপাতালে অনিয়ম বরদাশত নয়, কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৮:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬