সংবাদ শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১১:০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে চার মাস বয়সী আয়ান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এক বছর বয়সী ইব্রাহিম শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।
এই দুই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ৩৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন রোগী ভর্তি আছেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin





























