ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

রাজবাড়ীতে বিনামূল্যে চক্ষু সেবা পেল ৩শ রোগী

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে বিনামূল্যে চক্ষু সেবা পেল ৩শ রোগী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:

বালিয়াকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার রামদিয়া শাখা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩শ রোগীকে চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়া হয়।

ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের ৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন। রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে সরবরাহ করা হয়। যেসব রোগীর ছানি বা অন্যান্য বড় ধরনের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদের ফরিদপুর কিংবা ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী) রাজবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ জামির আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব বিভাগ) মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী প্রনব কুমার, মানব সম্পদ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, আঞ্চলিক সমন্বয়ক (লিড জেনারেশন) মোঃ জাহাঙ্গীর কবির, সাউথইস্ট ডিভিশনের ম্যানেজার (বিডিইউ) শেখ আছাবুর রহমান, রামদিয়া শাখার ব্যবস্থাপক (দাবী) মিলন সরকার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) উৎপলা বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।

আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার বলেন, গ্রামীণ ও প্রান্তিক জনগণ চোখের চিকিৎসার বিষয়ে সচেতন নয়। এজন্য ব্র্যাক বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সারাদেশে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাচ্ছে। প্রতিটি ক্যাম্পে অন্তত ৩শ রোগীকে সেবা প্রদান, চশমা বিতরণ এবং যাদের অপারেশন দরকার তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ মানুষের মাঝে চক্ষু-সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করা।

এ ক্যাম্পকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলেন, বিনামূল্যে এ ধরনের সেবা তাদের জন্য অনেক বড় সহায়তা। বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার কারণে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, তারা এ ক্যাম্পে এসে উপকৃত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে বিনামূল্যে চক্ষু সেবা পেল ৩শ রোগী

আপডেট সময় : ০৫:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫