ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স মিরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ডা. শফিকুর রহমানের প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ম্যানেজার পুলিশ হেফাজতে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু, তদন্ত কমিটি ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, দাবি চিফ হুইপের তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি

হত্যা মামলায় চিত্রনায়ক পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মরতুজা পলাশ। নেপালে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ‘শিকার’ সিনেমার শুটিং শেষ করে গত ২৮ আগস্ট দেশে ফেরার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই সিনেমাটির ভবিষ্যৎ কাজ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন। জানা গেছে, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডের মেয়াদ শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহারনামীয় এই আসামিকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে মামলা-সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এত দিন বিষয়টি আড়ালে থাকলেও সম্প্রতি তার গ্রেপ্তারের খবরটি প্রকাশ্যে আসে।

হঠাৎ করে পলাশের এই আইনি জটিলতায় বিপাকে পড়েছেন ‘শিকার’ সিনেমার নির্মাতা কামরুজ্জামান রোমান। নেপালে ছবিটির ২৫ দিনেরও বেশি সময় ধরে দৃশ্যধারণ করা হয়। তবে আকস্মিক বন্যার কারণে শুটিং অসমাপ্ত রেখেই গত ২৮ আগস্ট পুরো টিম দেশে ফিরে আসে। এখনো সিনেমার বেশ কিছু দৃশ্য এবং গানের শুটিং বাকি রয়েছে, যা আগামী অক্টোবরে ধারণ করার পরিকল্পনা ছিল পরিচালকের। কিন্তু প্রধান নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, ‘নেপালে “শিকার”–এর বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এবং রেজা ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রে মরতুজা পলাশ ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যও এই সিনেমার বিভিন্ন চরিত্রে রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

হত্যা মামলায় চিত্রনায়ক পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’

আপডেট সময় : ০৩:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬