ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম

‘কিং’ সিনেমায় অরিজিৎ সিংয়ের গান নিয়ে ইঙ্গিত দিলেন শাহরুখ খান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। সিনেমাটি মুক্তির আর ১০০ দিন বাকি থাকায় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ খান। সেখানেই তিনি সিনেমাটিতে অরিজিৎ সিংয়ের গান থাকার ইঙ্গিত দিয়েছেন।

একজন ভক্ত শাহরুখকে ‘কিং’-এর একটি গান প্রকাশের অনুরোধ জানালে অভিনেতা জানান, অরিজিৎ সিং এখনো গানের শেষ মুহূর্তের কাজ করছেন। অরিজিৎ নিখুঁত কাজ করতে চান বলেই গানটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।

সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ বক্স অফিসের প্রতিযোগিতা নিয়ে নিজের নির্লিপ্ততার কথা তুলে ধরেন। ডিসেম্বরে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির প্রসঙ্গ টেনে তিনি জানান, অন্যদের তিনি রুটির টুকরোর সঙ্গে তুলনা করেন এবং নিজেকে সেগুলোর মাঝখানের সুস্বাদু টিক্কি হিসেবে অভিহিত করেন। এছাড়া নিজের প্রিয় সুগন্ধি সম্পর্কে জানতে চাইলে তিনি নিজের একটি সুগন্ধির বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে সেটিকে ‘সাফল্যের সুগন্ধি’ বলে উল্লেখ করেন।

‘কিং’ সিনেমায় প্রথমবারের মতো শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে সহশিল্পী হিসেবে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।

গত বছরের নভেম্বরে শাহরুখের ৬০তম জন্মদিনে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সিনেমাটির নাম প্রকাশের ঝলক সামনে আনে। সেই ঝলকে ধীরে ধীরে ফুটে ওঠে এক অন্ধকার অতীতের মানুষ। ‘কিং’ নামে পরিচিত শাহরুখের চরিত্রটি একজন সাবেক গ্যাংস্টার। অতীতের দৃশ্যগুলোতে তাকে নির্মমভাবে মানুষ হত্যা করতে দেখা যায়। ভালো কিংবা মন্দ—কোনো পরিচয়ই যেন তার হাতে জীবনের নিশ্চয়তা হয়ে ওঠে না। ফলে সিনেমাটিতে তার চরিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য ও অন্ধকারের আবহ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

‘কিং’ সিনেমায় অরিজিৎ সিংয়ের গান নিয়ে ইঙ্গিত দিলেন শাহরুখ খান

আপডেট সময় : ০৪:৪৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬