ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট

ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বাগতার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় তারকাদের জীবনের পর্দার আড়ালের গল্প নিয়ে সাজানো আগামীর সময়ের নতুন সেলিব্রেটি টকশো ‘স্টার স্টোরিজ’। আগামী ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রচারিত হবে। এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত এই আড্ডায় উঠে আসবে শোবিজের কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের জানা-অজানা নানা অধ্যায়।

অনুষ্ঠানটিতে ভালোবাসা, বিয়ে, মিডিয়া পলিটিক্স ও বিভিন্ন গুঞ্জন নিয়ে খোলাখুলি কথা বলেছেন স্বাগতা। সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে মানুষেরা দ্বিতীয়-তৃতীয় বিয়ে মেনে নিয়েছে, লিভ টুগেদার মেনে নিয়েছে কিন্তু নিজে এগুলোর মধ্যে জড়িয়ে গেলে সেটা মানতে পারে না; এসব ঘটনা তো ওপেনলি হচ্ছে। মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছে, ভিউ হচ্ছে। তার মানে আমাদের সোসাইটি এসব দেখতে পছন্দ করে।’

শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে স্বাগতা জানান, ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিংয়ের প্রভাব অনেক বেশি। তিনি বলেন, ‘এসবের কারণে যোগ্য মানুষগুলো কাজ পায় না। এমনকি আমাকেও ভালো করা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে। ফলে আমার মতো ইন্ডাস্ট্রির অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছেন।’

আড্ডার পাশাপাশি অনুষ্ঠানে থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে স্বাগতার ব্যক্তিগত জীবনের মজার কিছু উত্তর সামনে আসবে। নাবিলা মারজুক প্রযোজিত এই অনুষ্ঠানটি দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি ও সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বাগতার

আপডেট সময় : ০৭:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬