ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

জিয়াউল ফারুক অপূর্বকে ‘বাংলাদেশের উত্তম কুমার’ বললেন ঝিমলি ব্যানার্জি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর অভিনয়শৈলী এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাকে ‘বাংলাদেশের উত্তম কুমার’ বলে অভিহিত করেছেন প্রয়াত মহানায়ক উত্তম কুমারের ভাতিজি ঝিমলি ব্যানার্জি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্বর একটি পোস্টে নিজের এই অভিমত ব্যক্ত করেন তিনি। ঝিমলি ব্যানার্জি বলেন, এটি কোনো আবেগের বশে করা মন্তব্য নয়, বরং দীর্ঘদিন ধরে অপূর্বর বিভিন্ন নাটক, চরিত্র এবং সাক্ষাৎকার পর্যবেক্ষণ করার পরই তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

ঝিমলি জানান, গত কয়েক মাস ধরে তিনি নিয়মিত অপূর্বর কাজ দেখছেন এবং অনেক সময় কোনো কোনো কাজ পুনরায় দেখেছেন। তিনি বলেন, ‘উত্তম কুমার আমার জ্যাঠা, তার ভাই অভিনেতা তরুণ কুমারের মেয়ে আমি। আমার বয়স ৬০-এর বেশি। আমি অপূর্বর কাজ খুঁটিয়ে দেখেছি। ওর গলায় একটি দাগ আছে সেটাও দেখেছি। প্রতিটি চরিত্র সে সুন্দরভাবে ফুটিয়ে তোলে।’ ঝিমলি আরও যোগ করেন, অপূর্বর ইন্টারভিউ দেখে তার মানবিকতা ও আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে, যা উত্তম কুমারের স্বভাবের সঙ্গে মিলে যায়।

অপূর্বর চোখের অভিব্যক্তিতেও মহানায়কের ছায়া খুঁজে পেয়েছেন ঝিমলি। তিনি বলেন, ‘অপূর্বর চোখের ভাষাতেও মিল আছে। উত্তম কুমার যেমন নিজের কাজের পাশাপাশি সহশিল্পীদের প্রতি যত্নশীল ছিলেন, অপূর্বও ঠিক তেমনই।’ অপূর্বর সহশিল্পীরাও তার সঙ্গে কাজ করার সময় স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে ঝিমলি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমার বিশ্বাস অপূর্ব অনেক দূর যাবে। ও ভালো গাইতেও পারে। আমি ওকে ছোট ভাইয়ের মতো মনে করি এবং চাই ও যেন গান না ছাড়ে।’ ঝিমলি ব্যানার্জি অপূর্বর জন্য শুভকামনা জানিয়ে মন্তব্য করেছিলেন, ‘তুমি অনেক দূর যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুক। তুমি বাংলাদেশের উত্তম কুমার।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

জিয়াউল ফারুক অপূর্বকে ‘বাংলাদেশের উত্তম কুমার’ বললেন ঝিমলি ব্যানার্জি

আপডেট সময় : ১২:৫৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬