ইউরোপ সফরের শেষ পর্যায়ে সুইডেনে জেমস
- আপডেট সময় : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী মাহফুজ আনাম জেমস তার সফল ইউরোপ সফরের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। লন্ডন, পর্তুগাল, প্যারিস, সাইপ্রাস এবং ইতালির রোম ও ভেনিসসহ বিভিন্ন শহরে একের পর এক জমকালো কনসার্ট সম্পন্ন করার পর, সফরের শেষ পর্বের জন্য তিনি এখন সুইডেনে অবস্থান করছেন।
ইতালির রাজধানী রোম এবং ঐতিহ্যবাহী ভেনিসে সফল কনসার্ট শেষ করার পর, জেমস ও তার ব্যান্ডের সদস্যরা গতকাল সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউসিনো বিমানবন্দর থেকে সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দসহ বহু প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১২ বছর পর ইতালির রোমে জেমসের এই মঞ্চ পরিবেশনা ঘিরে স্থানীয় প্রবাসীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। সফরের অংশ হিসেবে গত ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে দুই মাসব্যাপী এই ইউরোপ ট্যুর শুরু করেছিলেন তিনি। কনসার্টের পূর্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেমস জানান, এক দশকেরও বেশি সময় পর রোমে গাইতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।



























