দৃষ্টিনন্দন মেহেদির নকশায় নতুন লুকে পরীমণি

- আপডেট সময় : ০৮:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বর্তমানে রুপালি পর্দার চেয়ে নিজের এবং সন্তানের দিকেই বেশি মনোযোগী। তবে কাজের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বরাবরই সরব। সম্প্রতি ফেসবুকের পর্দায় নিজের তিনটি ক্লোজআপ ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে পরীমণিকে এক শান্ত ও মনোরম পরিবেশে দেখা গেছে। কমলা-খয়েরি রঙের প্রিন্টের পোশাক পরা অভিনেত্রীর হাতে ফুটে উঠেছে নজরকাড়া ও নান্দনিক সব মেহেদির নকশা। তার মুখের শান্ত অভিব্যক্তি আর আধবোজা চোখের চাহনিতে ভক্তরা খুঁজে পেয়েছেন এক অপার্থিব সৌন্দর্য। অনেকে মন্তব্য করেছেন, তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো অদৃশ্য ভালোবাসার উষ্ণতা অনুভব করছেন।
ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী ক্যাপশন দিয়েছেন ‘সানশাইন’। পোস্ট করার মুহূর্তেই তা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে এবং ভক্তদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। কমেন্টবক্সে ভক্তরা অভিনেত্রীর রূপের প্রশংসা করার পাশাপাশি তার হাতে মেহেদি কে পরিয়ে দিয়েছে, তা নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন।




























