ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত বাড়ল? অসুস্থ রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান, দিলেন আর্থিক সহায়তা জয়পুরহাটে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

কোক স্টুডিও বাংলায় নতুন গান ‘পাতার বাঁশরি’, কণ্ঠে ইশান ও সুনিধি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভালোবাসা, অপেক্ষা আর বিরহের গল্প নিয়ে কোক স্টুডিও বাংলায় মুক্তি পেয়েছে নতুন গান ‘পাতার বাঁশরি’। চতুর্থ মৌসুমের তৃতীয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী ইশান ও সুনিধি নায়েক।

গানটির কথা ও সুর করেছেন ইশান নিজেই। আর এর সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান। মূলত একটি নিখাদ প্রেমের গান ‘পাতার বাঁশরি’। যেখানে প্রিয় মানুষের বাঁশির সুরে এক প্রেমিকের বারবার হৃদয়ের টান অনুভব করার গল্প উঠে এসেছে। নিজেকে শত দূরে সরিয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই ফিরে আসতে হয় তাকে। এই গানে ভালোবাসার গভীর অনুভূতি, অপেক্ষা আর মনের কিছু না-বলা কথা সহজ ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে।

শুধু অডিও নয়, গানটির মিউজিক ভিডিওতেও রয়েছে নান্দনিকতার ছোঁয়া। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের মনোরম পরিবেশে এর দৃশ্যধারণ করা হয়েছে। গানের থিমের সঙ্গে মিল রেখে প্রাচীন স্থাপনা ও শান্ত প্রাকৃতিক পরিবেশকে বেছে নেওয়া হয়েছে, যা ভিডিওটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রিয়জনকে কাছে পাওয়ার আকুলতা এবং দূরে থাকার বেদনা—দুই অনুভূতিই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন দুই শিল্পী। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলসহ সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে এখন গানটি উপভোগ করা যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কোক স্টুডিও বাংলায় নতুন গান ‘পাতার বাঁশরি’, কণ্ঠে ইশান ও সুনিধি

আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬