ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী
- আপডেট সময় : ০৪:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় সংরক্ষিত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী। সোমবার দুপুরে সংগ্রহশালায় প্রবেশ করে তিনি ফ্রেম ভেঙে ছবিটি ছিঁড়ে ফেলেন।
আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি ১০টি ভোট পেয়েছিলেন।
ছবিটি ছিঁড়ে ফেলার আগে আবু তৈয়ব তার প্রতিক্রিয়ায় বলেন, জিন্নাহ কার্জন হলে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের সামনে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দিয়েছিলেন, যার প্রতিবাদ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। তিনি দাবি করেন, বাংলাদেশের স্বাধীনতার সূত্র জিন্নাহ তৈরি করেছিলেন এবং ভাষা আন্দোলনের মূল নায়ক প্রিন্সিপাল আবুল কাসেমের নেতৃত্বে ১৯৪৮ সালের ১১ মার্চ ধর্মঘট পালনকালে দুই হাজারের বেশি শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছিলেন। এই প্রেক্ষাপটে তিনি বলেন, জিন্নাহর মতো ব্যক্তির ছবি ডাকসুতে স্থান পাওয়ার যোগ্য নয়।
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩০





























