ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও কারণ জানাল শিক্ষা মন্ত্রণালয়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষকরা ফলাফলের অপেক্ষায় অধীর আগ্রহে দিন গুনছেন। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, শিক্ষার্থীদের এই অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না এবং চলতি মাসেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, তারা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন, যা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বর্তমানে তারা ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করার জন্য কাজ করছেন। চূড়ান্ত ফল প্রকাশের তারিখ শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড যদি ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারে, তবে চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব। সেই ক্ষেত্রে ৩০ জুলাই ফল প্রকাশের একটি জোরালো সম্ভাবনা রয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, ২৭ জুলাই 'নতুন কুঁড়ি ক্রীড়া'র উদ্বোধন অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ওই অনুষ্ঠান নিয়ে মন্ত্রী, সচিবসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতনরা বর্তমানে ব্যস্ত রয়েছেন। এছাড়া ৩১ জুলাই শুক্রবার হওয়ায় ৩০ জুলাই ফল প্রকাশের বিষয়টি অধিকতর সম্ভাব্য বলে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ও কারণ জানাল শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় : ১২:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬