ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ

বেকারি পণ্যের দাম ২০% বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত, ৭ দিনে প্রতিবেদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিস্কিট ও ব্রেডের মতো বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের মূল্য, কর ও শুল্কসহ বিভিন্ন বিষয় পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত শনিবার থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর যে ঘোষণা ব্যবসায়ীরা দিয়েছিলেন, তা এবং এর উৎপাদন ও বিপণন ব্যয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পর ব্যবসায়ী নেতারা বিস্কিট ও ব্রেডের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তটি আপাতত স্থগিত রাখতে একমত হন। এরপর বেকারি পণ্যের সার্বিক উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় পর্যালোচনার জন্য বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের লোকসান না দিয়ে জনস্বার্থ ও সাধারণ ভোক্তাদের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি খাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বেকারি পণ্যের দাম ২০% বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত, ৭ দিনে প্রতিবেদন

আপডেট সময় : ০১:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬