এজি পাম্পের ৫ম ডিলার কনফারেন্স অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

গত ৩০ আগস্ট শনিবার ঢাকার হোটেল লেকশোর হাইটস-এর বলরুমে এজি পাম্পের ৫ম ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আমীর হুসাইনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব জুবায়ের এবং পরিচালক জাকারিয়া আহমেদ ও রাজিব আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের হেড অব সেলস (ডিজিএম) হুমায়ূন কবির।
সম্মেলনে সারা দেশ থেকে আগত ডিলার ও পরিবেশকরা তাদের বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব জুবায়ের বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এজি পণ্যের সরবরাহ নিশ্চিত করাই হবে তাদের প্রধান লক্ষ্য। চেয়ারম্যান মো. আমীর হুসাইন বর্তমান বৈশ্বিক মন্দার প্রেক্ষাপটে ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া পরিচালক জাকারিয়া আহমেদ নতুন পণ্য ও সেবা গ্রাহকদের কাছে সহজলভ্য করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ব্যবসায়িক ক্ষেত্রে সর্বোচ্চ বিক্রয় লক্ষ্য অর্জনকারী ডিলারদের বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী পর্ব শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।





























