ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও হ্রাস পেয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৬ দশমিক ৮৯ ডলারে নেমে আসে, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৫ ডলার বা ১ দশমিক ৭৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগের লেনদেনের সেশনেও উভয় ধরনের তেলের দাম প্রায় ৮ শতাংশ হ্রাস পেয়েছিল। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিমান হামলা স্থগিত করার পর থেকেই বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে ‘ইতিবাচক আলোচনা’ চলছে এবং সংকটটির শান্তিপূর্ণ সমাধানের সুযোগ রয়েছে। প্রেসিডেন্টের এই বক্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সিকামোর জানান, সামরিক উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষ করে লোহিত সাগর অঞ্চলে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলার ঝুঁকি আপাতত কমেছে। তবে তিনি সতর্ক করে বলেন, সামগ্রিক পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং দ্রুত পরিবর্তিত হতে পারে।

এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুত গত সপ্তাহে আরও কমতে পারে। একইসঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে এশিয়ার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়াকেও আন্তর্জাতিক বাজারে দাম হ্রাসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

আপডেট সময় : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬