ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, সুপ্রিম কোর্টে কপিল সিব্বলরা জনগণের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: আমির খসরু দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী চাকরি ও পেশাগত স্বীকৃতির দাবিতে বেরোবি শিক্ষার্থীদের ৬ দফা অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৯৫ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়ি খাদে, পুলিশ ও আসামিসহ আহত ৫ সব ধর্মের মানুষই আমার পরিবারের সদস্য: হুইপ অপু ‘মিনেসোটা সোমালিদের দখলে যাচ্ছে’, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনিতে পরিবেশমন্ত্রী

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। এর ফলে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ার বিষয়টি স্বর্ণের বাজারকে অস্থিতিশীল করে তুলেছে।

বুধবার গ্রিনিচ মান সময় ৩টা ৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৫ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়। অথচ দিনের শুরুর দিকে স্বর্ণের দাম ২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, যা স্বর্ণের বাজারের এই অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা

আপডেট সময় : ০৮:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬