ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ বাব আল-মান্দেব পুনর্দখলে ইয়েমেনি বাহিনীর বড় ধরনের অভিযান শুরু বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন ৮ হাজার লবণচাষি মাঠে নামার অপেক্ষায়, শঙ্কায় ন্যায্যমূল্য ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী

ডিম-পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিতে নতুন সিদ্ধান্ত

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৬৪ বার পড়া হয়েছে

ডিম-পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিতে নতুন সিদ্ধান্ত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্য ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কমিশন বাণিজ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছে, যখনই এসব পণ্যের দাম একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করবে, তখনই আমদানির অনুমতি এবং শুল্ক-কর ছাড় দেওয়া উচিত।

ট্যারিফ কমিশন ডিমের ডজনপ্রতি ১৫০ টাকা ছাড়িয়ে গেলে আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে। এছাড়া, পেঁয়াজ প্রতি কেজি ৯০ টাকা পেরোলে আমদানির অনুমতি ও শুল্ক-কর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

বর্তমানে বাজারে ডিমের দাম ১৪০ টাকা এবং পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। কমিশনের মতে, স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি পেলেও বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে এই ধরনের পদক্ষেপ জরুরি।

এদিকে, কাঁচামরিচের বর্তমানে প্রতি কেজি ২২০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ট্যারিফ কমিশন এর দাম নিয়ন্ত্রণে রাখতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে।

এছাড়াও, সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সরবরাহ শৃঙ্খল তদারকি জোরদার করার পরামর্শ দিয়েছে। এই সুপারিশগুলোর বাস্তবায়ন হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিম-পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানিতে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫