ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

শেওড়াপাড়ায় স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন জামাতার, গ্রেপ্তার স্বামী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার অরবিট গলির ৯৫১/১ নম্বর বাসায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সানজিদা আক্তারকে (২০) মারধরে হত্যার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ সানজিদার স্বামী শুকরান এস এম শান্তকে গ্রেপ্তার করেছে।

নিহত সানজিদার বাবা আনোয়ার হোসেনের অভিযোগ অনুযায়ী, সানজিদাকে হত্যার পর শান্ত নিজেই কুমিল্লায় থাকা শ্বশুরকে ফোন করে মৃত্যুর বিষয়টি জানান। এরপর সানজিদার স্বজনরা ঢাকার বাসায় গিয়ে দেখেন, শান্ত তার স্ত্রীর লাশ গোসল করাচ্ছেন। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে শান্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সানজিদার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে সানজিদার সঙ্গে শুকরান শান্তর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। নিঃসন্তান এই দম্পতি পূর্ব শেওড়াপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন। রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শান্ত সানজিদাকে ব্যাপক মারধর করেন, যার ফলে তার মৃত্যু হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হত্যার বিষয়টি স্বামী নিজেই তার শ্বশুরকে জানিয়েছিলেন। নিহত সানজিদা কুমিল্লা জেলার দক্ষিণ ভঙ্গুরা উপজেলার হিরাপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। পুলিশ জানিয়েছে, শান্ত বেকার ছিলেন। সানজিদার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করছে পুলিশ। এছাড়া পারিবারিক কলহের প্রকৃত কারণ ও ঘটনার সময়ের বিস্তারিত পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শেওড়াপাড়ায় স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন জামাতার, গ্রেপ্তার স্বামী

আপডেট সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬