ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কলাবাগানের ছাত্রী হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর লাশ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডের ‘স্বপ্ন বিলাস’ নামের একটি ছাত্রী হোস্টেল থেকে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম পিংকি বিশ্বাস (১৯)। তিনি আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৩১ জুলাই) সকালে হোস্টেলের একটি কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ওই ছাত্রী হোস্টেলে যায়। হোস্টেলের নিচতলার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে হোস্টেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পিংকির লাশ উদ্ধার করা হয়।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার তদন্তে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, পিংকি যে কক্ষে থাকতেন সেখানে মোট তিনজন শিক্ষার্থী বসবাস করতেন। তবে ছুটির কারণে বাকি দুজন হোস্টেলের বাইরে থাকায় ঘটনার সময় পিংকি একাই ওই কক্ষে ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ সিসিটিভি ফুটেজ, আলামত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করছে। পরিস্থিতি সম্পর্কে জানতে হোস্টেল কর্তৃপক্ষ, অন্যান্য শিক্ষার্থী এবং আশপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

নিহত পিংকির গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামে। তার বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। ঘটনার খবর পেয়ে তার পরিবারের সদস্যদের ঢাকায় আসার জন্য বলা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর পেছনে ব্যক্তিগত, পারিবারিক বা মানসিক চাপজনিত কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কলাবাগানের ছাত্রী হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬