ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ৫ জনের কারাদণ্ড সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ

দৈনিক যুগের আলো পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ইমুকে সহ বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে

দৈনিক যুগের আলো পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ইমুকে সহ বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দৈনিক যুগের আলো পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক আনোয়ার হোসেন ইমু’র বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাকে সহ তার পরিবারকে বেধড়ক মারপিট ও নগত অর্থসহ স্বর্ণ লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ডাঙ্গাবাজ পরিবারের বিরুদ্ধে। (১৯ এপ্রিল) বুধবার দিন দুপুরে নগরীর ২০ ওয়ার্ডের গুড়াতীপাড়া এলাকায় এ তান্ডব চলে।

এ ঘটনায় ফটো সাংবাদিক ইমু’র স্ত্রী শারমিনা বেগম বাদী হয়ে ৪জনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার ও সরেজমিনে গিয়ে জানা গেছে, গুড়াতীপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে সবুজ মিয়া, সাফিউল ইসলাম ও সুমন মিয়া সহ ফোয়াজেল হোসেন তারেক মিয়ার স্ত্রী শামিমা আফরোজ মিনার সাথে জমি ক্রয় বিক্রয় নিয়ে দৈনিক যুগের আলোর সিনিয়র ফটো সাংবাদিক ইমু’র পরিবারের সাথে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় ১৯শে এপ্রিল বুধবার দুপুরে ইমু’র প্রতিপক্ষ সংঘবদ্ধ ভাবে ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত ভাবে বাড়িতে ঢুকে ইমু’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে, এ সময় তার সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যদের শ্লীলতাহানি করে নগদ অর্থসহ স্বর্ণের চেন লুট করে নিয়ে চলে যায়। স্থানীয়রা ফটো সাংবাদিক ইমু’কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে ফটো সাংবাদিক আনোয়ার হোসেন ইমু’র স্ত্রী শারমিনা বেগম প্রতিবেদককে বলেন, আমাদের প্রতিপক্ষ এই এলাকার ডাঙ্গাবাজ পরিবার নামে পরিচিত। তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সবসময় ঝগড়া বিবাদ সৃষ্টি করে। আজকে তারা পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায় এবং আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা হোসেন আলী প্রতিবেদককে জানান, আমরা এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রয়েছে, অত্র মামলার দায়িত্বভার এস আই গনেশকে দেয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দৈনিক যুগের আলো পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ইমুকে সহ বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা

আপডেট সময় : ১১:৫৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩