সংবাদ শিরোনাম :
সৈয়দপুরে যাত্রীর ব্যাগ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেপ্তার
মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে বাসের এক যাত্রীর ব্যাগ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় আব্দুল খালেক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) সকালে সৈয়দপুর-রংপুর সড়কের রাজা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় সন্দেহজনক এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল খালেক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাঙ্গা এলাকার মৃত খমির উদ্দিনের ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তারা আরও বলেন, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।



























