সংবাদ শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৫ মাসের আব্রাহামের চিকিৎসায় প্রয়োজন ২ লাখ টাকা
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০২:৪৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি আব্দুল হালিমের পাঁচ মাস বয়সী সন্তান আব্রাহাম রহমান জন্মগত হৃদরোগে আক্রান্ত। শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে এবং সুস্থতার জন্য তার দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির চিকিৎসার জন্য প্রায় দুই লাখ টাকার প্রয়োজন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে এই বিপুল পরিমাণ অর্থের জোগান দিতে হিমশিম খাচ্ছেন তার বাবা আব্দুল হালিম। বর্তমানে শিশুটি ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh


























