ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস শেরপুরে ড্রামে পাওয়া নারীর পরিচয় শনাক্ত করল পিবিআই সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ সাইবার ঝুঁকির আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে গুজব, সতর্ক করল শিক্ষা বোর্ড নতুন শিক্ষাবর্ষের বই ছাপায় প্রাথমিক এগিয়ে, মাধ্যমিক স্তরে কিছুটা শঙ্কা সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির ইরানের নতুন যুদ্ধকৌশল: পাল্টা হামলার বদলে আক্রমণাত্মক অবস্থানের হুঁশিয়ারি

শেরপুরে ড্রামে পাওয়া নারীর পরিচয় শনাক্ত করল পিবিআই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইসের সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত নারীর নাম ঝিনুক আক্তার (২৮)। তার বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন কুটেমনি ব্রিজের নিচে পানিতে ভাসমান একটি নীল প্লাস্টিকের ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের সূত্র ধরে একটি ঠিকানা পাওয়া গেলেও সেখানে গিয়ে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। নিহতের স্বজনদের পরিচয় ও তাদের সন্ধান পেতে কাজ চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালের পানিতে ড্রামটি ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম খুলে গলায় কাপড় পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করে। তার কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে ঝিনুক আক্তারের পরিচয় পাওয়া যায়। তবে তার পরিচয়সংক্রান্ত ঠিকানায় গিয়ে স্বজনদের কাউকে পাওয়া যায়নি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করে মরদেহ ড্রামে ভরে সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

শেরপুরে ড্রামে পাওয়া নারীর পরিচয় শনাক্ত করল পিবিআই

আপডেট সময় : ১১:১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬