ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানকে ঘিরে বাড়ছে উত্তেজনা আসিফ আকবরের গাড়িতে গুলি: নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপককে হত্যার হুমকি সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করল পেন্টাগন বরুড়ায় বাগান থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে মানবিক যুদ্ধবিরতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছাত্র-জনতার আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ জর্ডানে চার্চে বন্দুকধারীদের অতর্কিত হামলা, নিহত অন্তত ৭ প্যারিসে গুলিবর্ষণকে ‘বর্ণবাদী সন্ত্রাসী’ হামলা বললেন মাখোঁ

পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার ফলে বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়েছে। এই ত্রুটিগুলো ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত কমান্ড চালানো সম্ভব হতে পারে। সম্ভাব্য এই ঝুঁকি এড়াতে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশ তাদের সরকারি ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।

বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয় বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি মোকাবিলায় প্রথমেই প্রতিটি প্রতিষ্ঠানের সার্ভারগুলো যাচাই করে সেখানে পিএইচপির কোন সংস্করণ ব্যবহৃত হচ্ছে তা শনাক্ত করতে হবে। পাশাপাশি নিরাপত্তা হালনাগাদ করা হয়েছে কি না এবং সার্ভারে কোনো অননুমোদিত প্রবেশ ঘটেছে কি না, তা পরীক্ষা করা জরুরি।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট গত বৃহস্পতিবার বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে পিএইচপির ব্যবহার চিহ্নিত করে একটি তালিকা তৈরি করতে হবে। এরপর ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না তা যাচাই করে অপারেটিং সিস্টেম ও পিএইচপি সংস্করণের উপযোগী নিরাপত্তা প্যাচ বা হালনাগাদ ইনস্টল করতে হবে। হালনাগাদ শেষে ওয়েবসাইটের অনুরোধ প্রক্রিয়াকরণে ব্যবহৃত প্রকৃত পিএইচপি রানটাইমে সংশোধনী কার্যকর হয়েছে কি না, তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাৎক্ষণিকভাবে হালনাগাদ সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সার্ভারে ইন্টারনেট থেকে প্রবেশাধিকার সীমিত করা, নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে সংযোগের অনুমতি দেওয়া এবং সন্দেহজনক সংযোগ পর্যবেক্ষণের মতো সাময়িক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষক ও হোস্টিং ডটকমের অপারেশন ম্যানেজার ইমরান হোসেন জানান, পিএইচপির এই নিরাপত্তা ত্রুটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দেশের সরকারি-বেসরকারি যেসব ওয়েবসাইট পিএইচপিতে পরিচালিত হচ্ছে, সেগুলোর সার্ভারের লগ পরীক্ষা করে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে হবে। কেবল ফায়ারওয়াল বা পাসওয়ার্ডের ওপর নির্ভর না করে নিয়মিত নিরাপত্তা প্যাচ প্রয়োগ ও সার্ভার পর্যবেক্ষণ নিশ্চিত করা জরুরি।

গত বুধবার পিএইচপির দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটির তথ্য প্রকাশ পায়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডব্লিউআইজেড (Wiz)-এর গবেষকদের শনাক্ত করা এই ত্রুটিগুলো মূলত সার্ভারের মেমোরি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে সার্ভারের সংবেদনশীল তথ্য চুরি এবং দূর থেকে ক্ষতিকর কোড চালানোর ঝুঁকি তৈরি হতে পারে। প্রথম ত্রুটির মাধ্যমে মেমোরিতে থাকা তথ্য অননুমোদিতভাবে পড়া বা কার্যক্রমে বিঘ্ন ঘটানো সম্ভব এবং দ্বিতীয় ত্রুটিটি ব্যবহার করে সার্ভারে অননুমোদিত কোড চালানো যেতে পারে।

উল্লেখ্য, পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা, যা সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্ম ও সরকারি ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত হয়। বিল্টউইথ ও ডব্লিউথ্রিটেকসের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ২ কোটি ৪০ লাখ সক্রিয় ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হচ্ছে এবং সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা শনাক্ত করা গেছে এমন ওয়েবসাইটের প্রায় ৬৯ শতাংশই পিএইচপিনির্ভর। ওয়ার্ডপ্রেসের মতো কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলোতেও এটি ব্যবহৃত হয়।

লিমডা হোস্টের সিটিও জুনাইদ মিয়াজী জানান, তার প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ গ্রাহক পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ব্যবহার করেন। নিরাপত্তা ত্রুটির খবর পাওয়ার পরপরই তারা দ্রুত সার্ভারে সংশোধিত প্যাচ প্রয়োগ করেছেন। তিনি সব হোস্টিং সেবাদাতাদের সার্ভারের নিরাপত্তা পর্যবেক্ষণ এবং সন্দেহজনক কার্যক্রম শনাক্তে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পিএইচপি ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

আপডেট সময় : ১১:০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬