ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট টাইফুন চাম্পির তাণ্ডবে লণ্ডভণ্ড তাইওয়ান, অগ্রসর চীনের দিকে পুলিশের জন্য ৫৮৩০ গাড়ি কেনার প্রস্তাব, ভাঙ্গা-বরিশাল চারলেনের আশা রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানকে ঘিরে বাড়ছে উত্তেজনা আসিফ আকবরের গাড়িতে গুলি: নিন্দা ও প্রতিবাদ জানাল জামায়াত হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপককে হত্যার হুমকি সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করল পেন্টাগন বরুড়ায় বাগান থেকে ৮০ বছর বয়সী বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ওলেশকিতে মানবিক যুদ্ধবিরতি

কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করল পেন্টাগন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চীনের অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ ঘোষণা দেন। তিনি জানান, এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করা হয়েছে।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো চীনের প্রচারযন্ত্র হিসেবে কাজ করছে। এ কারণে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সীমিত করতে মার্কিন প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পিট হেগসেথের দাবি, মার্কিন কংগ্রেসের বিধিনিষেধ থাকার পরও কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো ভিন্ন পরিচয় ব্যবহার করে কার্যক্রম চালিয়েছে। তিনি এই প্রতিষ্ঠানগুলোকে ‘স্লিপার অর্গানাইজেশন’ বা সুপ্ত সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন।

ভিডিও বার্তায় হেগসেথ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ৩০টি বিশ্ববিদ্যালয়ে নতুন নামে ও ভিন্ন সনদে ৮০টি নতুন প্রচারকেন্দ্র গড়ে উঠেছিল। তবে এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল একই—মেধাস্বত্ব চুরি করা এবং মার্কিন শিক্ষার্থীদের চিন্তাভাবনায় প্রভাব বিস্তার করা। তিনি আরও বলেন, চীন সরকারের সমর্থনে পরিচালিত এই সাংস্কৃতিক কর্মসূচিগুলো মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশ করেছে এবং কংগ্রেসের বিধিনিষেধের পরও নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গত দুই মাসে পেন্টাগন পদ্ধতিগতভাবে এই ধরনের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। এই বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স ওয়াশিংটনে চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সাড়া দেয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কনফুসিয়াস ইনস্টিটিউটকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করল পেন্টাগন

আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬