ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা বঙ্গোপসাগরে স্যাটেলাইট নজরদারি চায় বিএসসিএল, ব্যয় ৬০০ কোটি রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ আটজনের ১৪ বছরের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজায় তিন দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের কার্যক্রম এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষার উদ্যোগ ফ্রান্সে শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, ফ্রিজে আগুন ও খাবার নষ্ট যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদের তীব্র নিন্দা

কুলাউড়ার লংলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক জামিল আহমদ চৌধুরী। সভার শুরুতে কলেজের শিক্ষক ও কর্মচারীরা নবনিযুক্ত সভাপতিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

এই প্রথম সভায় কলেজের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আতাউর রহমান, শিক্ষক প্রতিনিধি নাজমা বানু, মো. আব্দুল মালিক ও সুরজিত কুমার দেব। এছাড়া অভিভাবক প্রতিনিধি সৈয়দ মকদ্দছ আলী, মো. মাহমুদ বখত চৌধুরী ও মো. আব্দুল মুনতাকিম চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য মো. হানিফ, হিতৈষী সদস্য মো. উস্তার মিয়া এবং চিকিৎসক প্রতিনিধি তোফাজ্জেল হোসেন মানিক সভায় অংশ নেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জামিল আহমদ চৌধুরীকে লংলা আধুনিক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি এবং পাকিস্তানের পেশাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ বছর রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘ ১৯ বছর কর্মরত ছিলেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ার লংলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬