ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং ৬০ বছরের রেকর্ডে লিটন, কাল বড় বিশ্বরেকর্ডের হাতছানি নিজ দপ্তরে ১২ ঘণ্টা অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ বছরের বিরতি ভেঙে ওটিটি সিরিজে ফিরছেন বিপাশা বসু মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে শামা ওবায়েদ: বাংলাদেশ বসে থাকবে না

মঠবাড়িয়ায় ডাকাতি: বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ছেলে গুলিবিদ্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গভীর রাতে এক বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। উপজেলার টিকিকাটা ইউনিয়নের পূর্ব ভেচকি গ্রামে এক বিএনপি নেতার ঘরে ঢুকে ডাকাত দল হামলা চালায়। এতে ওই বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন এবং তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া তাঁর স্ত্রীর ওপরও শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এই ঘটনা ঘটে।

আহত শহিদুল ইসলাম স্বপন হাওলাদার (৫০) টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। হামলায় আহত তাঁর ছেলে মেহেদী হাসানের বয়স ২০ বছর। ঘটনার পর তাঁদের উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে টিকিকাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভেচকি গ্রামের হাওলাদার বাড়িতে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর শুরু হয় মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট। বাধা দিতে গেলে স্বপন হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাঁর স্ত্রী ও ছেলে মেহেদী হাসানকেও মারধর করে হামলাকারীরা। একপর্যায়ে মেহেদীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধ মেহেদী হাসান জানান, হামলাকারীরা ঘরে ঢুকেই তাণ্ডব শুরু করে। তারা পরপর তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তাঁর হাতে বিদ্ধ হয় এবং বাকি দুটি গুলির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, পুলিশ গোলাগুলির খবর পেয়েছে। তবে ঘটনাটি নিছক ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ডাকাতি: বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ছেলে গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৬:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬