ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইসিসির নতুন বলের নিয়মে ব্যাকফুটে বাংলাদেশ ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়াতে পলাতক ১ লাখ ১০ হাজার জীবননগরে নিখোঁজ ভ্যানচালকের মস্তকবিহীন লাশ উদ্ধার এলডিসি উত্তরণ তিন বছর পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর জুলাইকে ধারণ করে না বিরোধীদলীয় নেতা, মন্তব্য প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় জুয়েলারি বন্ধ, তবুও বহাল স্বর্ণের নতুন দাম দুর্গাপূজায় বন্ধের দিনেও কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী আইনের চোখে সবাই সমান, কেউ ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল পরিদর্শন করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি এই আকস্মিক পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় তিনি বন্দরের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং পণ্য লোড-আনলোড প্রক্রিয়ার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রতিমন্ত্রী বন্দরের নোম্যান্সল্যান্ড এলাকা এবং বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী সেবার মান এবং ইমিগ্রেশন কার্যক্রমের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সভাকক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। তিনি বন্দর এলাকার নিরাপত্তা জোরদার এবং ইমিগ্রেশন ও অভিগমন প্রক্রিয়া সহজীকরণের ওপর বিশেষ তাগিদ দেন।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, প্রতিমন্ত্রী আকস্মিকভাবে পরিদর্শনে এসে বন্দরের কার্যক্রমের বিভিন্ন দিক সরাসরি পর্যবেক্ষণ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬