ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদাবরে বাড়ি দখলের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রল বোমা হামলা দক্ষিণ আফ্রিকার পানশালায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৭ সন্ত্রাসে মদদ দিলে প্রতিবেশীদের সঙ্গে সংলাপ বন্ধের হুঁশিয়ারি রাজনাথের ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার আঘাতে চাচা নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বিশ্বাসপাড়া এলাকায় পারিবারিক জমিজমা ও বাড়ির পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা শাকিল বিশ্বাসের লাঠির আঘাতে চাচা জায়েদুল বিশ্বাস (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বদিয়ার বিশ্বাসের তিন ছেলে লিপ্টন বিশ্বাস, আমুদে বিশ্বাস ও নিহত জায়েদুল বিশ্বাস একই বাড়িতে বসবাস করতেন। বাড়িতে জায়গার স্বল্পতা এবং জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমুদে ও জায়েদুলের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এছাড়া গোয়ালঘরের গোবর ও পানি সরানো নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার ঝগড়া ও সালিশ বৈঠক হয়েছে।

শুক্রবার সকালে ঘরের সিঁড়ি নির্মাণ এবং বাড়িতে জমে থাকা পানি বের করা নিয়ে দুই পরিবারের মধ্যে পুনরায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস মোল্যা জানান, ঘটনার সময় শাকিল বিশ্বাস কাঠের বাটাম দিয়ে চাচা জায়েদুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তবে তিনি আরও জানান যে, ঘটনার সময় জায়েদুল নিজেও হাতে কোদাল নিয়ে উত্তেজিত ছিলেন বলে শুনেছেন।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী ও গ্রাম পুলিশ আলিপ বিশ্বাসও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, গোয়ালঘরের পানি ও গোবর সরানো নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদুজ্জামান এবং মধুখালী থানার ওসি (তদন্ত) মারুফ হাসান রাসেলের নেতৃত্বে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমাইন বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা মৃত বদিয়ার বিশ্বাসের তিন ছেলে লিপ্টন বিশ্বাস (৫২), আমুদে বিশ্বাস (৪৮) ও জায়েদুল বিশ্বাস (৪২) একই বাড়িতে বসবাস করতেন। বাড়িতে জায়গা কম থাকায় এবং জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমুদে ও জায়েদুলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গোয়ালঘর

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার আঘাতে চাচা নিহত

আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬