ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ লোক দেখানো ইবাদত থেকে বাঁচার উপায় ও করণীয় জমি ছাড়ার নোটিশে দিশেহারা নাটোরের দিনমজুরের কলেজপড়ুয়া তিন মেয়ে মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন নোমান মাহমুদ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

পিরোজপুরের নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নেছারাবাদে একটি রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে নেছারাবাদ থানা পুলিশ। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৫ আগস্ট নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি এলাকায় একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। ঘটনার পরদিন ১৬ আগস্ট সমুদয়কাঠি ইউনিয়ন যুবদলের নেতা এইচ এম শাকিল আহম্মেদ বাদী হয়ে নেছারাবাদ থানায় এই মামলাটি করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়। এই মামলায় বলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ১৪ নম্বর নামীয় আসামি ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরের নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬