ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

নাটোরে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে ডোবার পানিতে ডুবে আবু বক্কার সিদ্দিক (৬) ও সোহাগী খাতুন (১০) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলামের সন্তান। আবু বক্কার দাঁইড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে এবং সোহাগী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

ঘটনার দিন বিকেলে শিশু দুটিকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরজ আলীর ডোবায় তাদের ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি তারা শুনেছেন এবং ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নাটোরে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬