ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

বিএটিবি’তে ঠিকাদারি প্রথা বাতিলের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন ধরে কর্মরত ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নেমেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর কর্মীরা। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় কুষ্টিয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিপুল সংখ্যক ভুক্তভোগী শ্রমিক এবং অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান আরিফুল ইসলাম, সামিউল ইসলাম, মোহাম্মদ সুজন ও গিয়াস উদ্দিনসহ অন্যান্যরা। কর্মসূচি শেষে শ্রমিক নেতারা কুষ্টিয়ার জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে ঠিকাদারি প্রথা পুরোপুরি বিলুপ্ত করে বিএটিবি’র অধীনে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি জানানো হয়েছে।

শ্রমিকদের পক্ষে উল্লেখ করা হয়, কুষ্টিয়া, চট্টগ্রাম, ভেড়ামারা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, আলমডাঙ্গা, মেহেরপুর, রংপুর, মানিকগঞ্জ এবং ঢাকা অঞ্চল মিলিয়ে প্রায় ৩৭০ জন ফিল্ড টেকনিশিয়ান, অফিস পিয়ন, স্টোর কিপার এবং ব্যাচ লিফ অপারেটর বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। তাদের অভিযোগ, ১৫-২০ বছর ধরে নিরলস কাজ করার পরও তারা কোনো স্থায়ী নিয়োগ বা ন্যায্য অধিকার পাননি। স্মারকলিপিতে এম এস এম লজিস্টিকস লিমিটেড, ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড (আইএসএসএল) এবং এম এস এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। এছাড়া শ্রম আইন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিবেদন উপেক্ষা করে তাদের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে দাবি করা হয়।

বক্তারা জানান, বীজতলা তৈরি থেকে শুরু করে তামাক ক্রয়, পর্যবেক্ষণ এবং ডাটা আপডেটের মতো বিএটিবি’র মূল ও আবশ্যকীয় কাজগুলো তারা করেন। অথচ স্থায়ী সুবিধা ছাড়াই তাদের ‘ফিক্সড টার্ম কন্ট্রাক্ট’-এর আওতায় রাখা হয়েছে। শ্রমিক নেতারা অভিযোগ করেন, তাদের আন্দোলন দমনের উদ্দেশ্যে কর্তৃপক্ষ ২০ জন কর্মীকে দূরবর্তী স্থানে বদলি করেছে এবং কুষ্টিয়া মিরপুর, চুয়াডাঙ্গা ও রংপুর অঞ্চলে ৬ জন শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা অবিলম্বে ঠিকাদারি প্রথা বাতিল, ছাঁটাই বন্ধ এবং মামলা প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিএটিবি’তে ঠিকাদারি প্রথা বাতিলের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৫১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬