ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

মানিকগঞ্জে পরকীয়ার টানাপোড়েনে দুই সন্তানের জননীর আত্মহত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ সদর উপজেলায় পরকীয়া প্রেমের টানাপোড়েন ও লোকলজ্জার কারণে বন্যা (২৪) নামের দুই সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার জয়নগর এলাকায় বাবার বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত বন্যা ওই এলাকার সবজালের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে দিঘি ইউনিয়নের রমনপুর এলাকার নবিনের সঙ্গে বন্যার বিয়ে হয়েছিল। তাদের সংসারে ছয় বছর বয়সী একটি ছেলে এবং দুই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সম্প্রতি বন্যা পার্শ্ববর্তী পাথরাইল গ্রামের লুৎফরের ছেলে ও পেশায় অটোরিকশাচালক আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

গত মঙ্গলবার দুই সন্তানকে স্বামীর বাড়িতে রেখে প্রেমিক আজাদের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান বন্যা। পরবর্তীতে বৃহস্পতিবার ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে ওই দিন বিকেলেই বন্যার বাবা-মা কালামপুর থেকে তাকে উদ্ধার করে জয়নগরে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। বাবার বাড়িতে আসার পর মানসিকভাবে ভেঙে পড়েন বন্যা এবং একপর্যায়ে বুধবার বিকেলে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর এলাকার নবিনের সঙ্গে বন্যার বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছর বয়সী একটি ছেলে ও দুই বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। সম্প্রতি পার্শ্ববর্তী পাথরাইল গ্রামের লুৎফরের ছেলে ও পেশায় অটোরিকশাচালক আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিন

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মানিকগঞ্জে পরকীয়ার টানাপোড়েনে দুই সন্তানের জননীর আত্মহত্যা

আপডেট সময় : ০২:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬